রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

ঈদকে সামনে রেখে ১০০০ ও ৫০০ টাকার নোট লেনদেনে সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক

ঈদকে সামনে রেখে ১০০০ ও ৫০০ টাকার নোট লেনদেনে সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক

আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অঙ্কের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে জাল নোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতি বছর ঈদুল আজহার সময় পশু কেনাবেচায় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ব্যাপক লেনদেন হয়। এ সুযোগে জাল নোট বাজারে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং অসমতল ছাপা ভালোভাবে যাচাই করতে হবে।

কোনো নোট নিয়ে সন্দেহ হলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ বা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে লেনদেন এড়িয়ে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আরও

আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের মুখে, ঝুঁকিতে রেমিট্যান্স প্রবাহ

অর্থনীতি

আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের মুখে, ঝুঁকিতে রেমিট্যান্স প্রবাহ

মূলধন ঘাটতির কারণে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চারটি শাখা বন্ধ (উইন্ডিং-ডাউন) করে দেওয়ার সিদ্ধান্ত নি...

২০২৬-০৮-০৬ ১২:৩৫

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

অর্থনীতি

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্...

২০২৬-০৮-০৬ ০৯:০৬

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

অর্থনীতি

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায়, অলি-গলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও তাদের ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে...

২০২৬-০৭-২৯ ০৯:২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।...

২০২৬-০৭-২৮ ২২:১৬

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

অর্থনীতি

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখান...

২০২৬-০৭-২৭ ২২:৫৯

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএ...

২০২৬-০৭-২৬ ১১:৫৮