বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসাথে এ সময় স্বাভাবিকের সময়ের চেয়ে কয়েকগুণ জোরে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা আছে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে জানানো হয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আরও

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলা...

২০২৬-০৪-১৫ ১৯:১৫

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জাতীয়

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল)...

২০২৬-০৪-১৫ ১৯:১৪

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

জাতীয়

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নোয়াখালীর চাটখিল উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

২০২৬-০৪-১৪ ২৩:৫৬

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিলের উদ্যোগ

জাতীয়

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিলের উদ্যোগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর তালিকাভুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ...

২০২৬-০৪-১৪ ২০:২৩

ক্রুড সংকটে ইস্টার্ন রিফাইনারির প্রসেসিং ইউনিট বন্ধ

জাতীয়

ক্রুড সংকটে ইস্টার্ন রিফাইনারির প্রসেসিং ইউনিট বন্ধ

অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) তাদের ক্রুড...

২০২৬-০৪-১৪ ২০:২০