বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন। ইতিমধ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের নকশাও চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, এই করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন (নকশা) প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

কবে নাগাদ এটি চালু হবে— এমন প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এটি বাস্তবায়িত হলে এই রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনা সম্ভব হবে, ফলে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে বলে জানান সরকার প্রধান।

আরও

সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

জাতীয়

সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এটি কেবল কোনো আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, বরং বিশ্ব...

২০২৬-০৯-০৯ ০৮:৩৪

জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান

জাতীয়

জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা গ্রহণ করব না : খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব‌লে‌ছেন, সভাপতির দায়িত্ব পালনকা‌লে জাতিসংঘের...

২০২৬-০৯-০৮ ২৩:৩৪

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

জাতীয়

বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থতা নিয়ে সংসদে আলোচনা

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে প্রত্যর্পণ প্রক্রিয়াকেও...

২০২৬-০৯-০৮ ২২:২০