বুধবার, ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দার্জিলিংয়ের তরুণদের ক্যারিয়ার সুযোগ বাড়াতে শ্রিংলার অনন্য উদ্যোগ

দার্জিলিংয়ের তরুণদের ক্যারিয়ার সুযোগ বাড়াতে শ্রিংলার অনন্য উদ্যোগ

ভারতের উত্তরবঙ্গের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। সংগঠনটির প্রতিষ্ঠাতা দার্জিলিংয়ের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। খবর ইকোনমিক টাইমসের।

সোমবার সংগঠনটি ‘ডিডব্লিউএস উৎকর্ষ’ নামে একটি কর্মসূচি চালু করেছে। ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা প্ল্যাটফর্ম ফিজিক্স ওয়ালা এর সঙ্গে অংশীদারিত্বে এটি চালু করা হয়েছে। এই উদ্যোগটি শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে প্রতিযোগিতামূলক পরীক্ষার কাঠামোগত কোচিং প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট অতিথি। তাদের মধ্যে ছিলেন লোকসভার সংসদ সদস্য জয়ন্ত কুমার রায়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহেন্দ্র নাথ রায় এবং সাবেক আইপিএস এবং ফিজিক্স ওয়ালার সিইও কে. সত্যনারায়ণ।

এই কর্মসূচির আওতায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ১০ হাজারের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে ১৬টি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং পাবেন। এর মধ্যে রয়েছে অগ্নিবীর, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল, এসএসবি/সিআইএসএফ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস (সিডিএস), ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), এয়ার ফোর্স কমন এডমিশন টেস্ট (এএফসিএটি), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি), ডব্লিউবিপিএসসি এবং ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা।

ডিডব্লিউএস উৎকর্ষের মাধ্যমে শিক্ষার্থীরা ফিজিক্স ওয়ালার প্রযুক্তিনির্ভর অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ কোচিং সুবিধা পাবেন। মেধাবী শিক্ষার্থীকে মানসম্মত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আর্থিক বাধাগুলো সহজতর করাই এই উদ্যোগের লক্ষ্য। সাধারণত এসব কোচিংয়ের খরচ ১৫ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

ভর্তির ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি কোর্সে ভর্তি হতে পারবেন, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী সুবিধা পেতে পারে। রেজিস্ট্রেশন ও আধার কার্ড যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীরা বিনামূল্যে তাদের নির্ধারিত কোর্সে অংশ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, উত্তরবঙ্গের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা, দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তবে অনেক পরিবার মানসম্মত কোচিংয়ের খরচ বহন করতে হিমশিম খায়।

তিনি বলেন, ডিডব্লিউএস উৎকর্ষ সেই ব্যবধান কমানোর একটি উদ্যোগ। এর মাধ্যমে সুযোগকে আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল না রাখার চেষ্টা করা হচ্ছে।

শ্রিংলা আরও বলেন, আমাদের লক্ষ্য হলো তরুণদের জ্ঞান, দক্ষতা ও দিকনির্দেশনা দিয়ে তাদেরকে সরকারি চাকরি, প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। তরুণদের ওপর বিনিয়োগ মানেই আমাদের অঞ্চলের ভবিষ্যতের ওপর বিনিয়োগ।

ভিডিও বার্তায় ফিজিক্স ওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও আলাখ পান্ডে বলেন, মানসম্মত শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। ভৌগোলিক বা আর্থিক অবস্থার কারণে এটি সীমাবদ্ধ হওয়া উচিত নয়।

তিনি বলেন, উত্তরবঙ্গের তরুণদের জন্য বিনামূল্যে উচ্চমানের কোচিং প্রদান করতে ডিডব্লিউএস-এর সঙ্গে অংশীদার হতে পেরে তারা গর্বিত।

এই উদ্যোগটি ডিডব্লিউএস-এর তরুণ শিক্ষার্থীদের সহায়তায় নতুন পর্বের সূচনা করেছে। গত দুই বছরে সংগঠনটি বিনামূল্যে ইউপিএসসি কোচিং পরিচালনা করেছে। সেখানে ১২০ জনের বেশি প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, আরবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি পেয়েছেন।

আরও

যুদ্ধাবসানে চুক্তি: যেসব বিষয়ে একমত ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

যুদ্ধাবসানে চুক্তি: যেসব বিষয়ে একমত ইরান-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রাথমিক এক চুক্তিতে পৌঁছেছে উভয়পক্ষ। এই চুক্তির খবরে বৈশ...

২০২৬-০৬-১৫ ১৮:০২

ইসরায়েলকে ‘কড়া জবাব’ দেয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক

ইসরায়েলকে ‘কড়া জবাব’ দেয়ার হুঁশিয়ারি ইরানের

লেবাননের বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্...

২০২৬-০৬-১৪ ২৩:২০

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

আন্তর্জাতিক

বৈরুতে হামলা: ইসরাইলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘সুযোগটি নষ্ট করবেন না’

লেবাননের রাজধানী বৈরুতে আজ (রোববার, ১৪ জুন) চালানো ইসরাইলি বিমান হামলাকে ‘অনভিপ্রেত’ বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্...

২০২৬-০৬-১৪ ২২:১৩

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান কয়েকদিনের মধ্যে চুক্তি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরা...

২০২৬-০৬-১৪ ১১:৫১

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাত যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (১৩ জুন) ইসরায়েলি...

২০২৬-০৬-১৩ ২২:৪৯

পরমাণু অস্ত্র বানানো নিয়ে যা জানালেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র বানানো নিয়ে যা জানালেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান

ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না, তবে হরমুজ প্রণালির ওপর দেশটির সামরিক বাহিনীর পূর্ণ ও একচ্ছত্র আধিপত্য রয়ে...

২০২৬-০৬-১২ ২২:৫২