সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি। আজ আলোচনা হয়েছে। অধিকতর আলোচনার প্রয়োজন আছে। আমরা পরে আবার বসব।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী ধরনের পদ্ধতি গ্রহণ করবে, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত ঘোষণার পর জানানো হবে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় সরকার নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কথা জানিয়েছিল।
সাম্প্রতিক সময়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে।