বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন

ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির চায় জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখবে। এমন রাষ্ট্রে নাগরিকরা সমঅধিকার ভোগ করবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, এবং মা-বোনেরা নির্বিঘ্নে রাস্তায় চলতে পারবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

নুরুল ইসলাম বলেন, “ছাত্রশিবির মেধাবীদের সংগঠন, এবং এর সদস্য হওয়ার জন্য ছাত্র হতে হবে ও বিনয়ী হতে হবে। আমরা কোরআন ও হাদিসের আদর্শ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। প্রতিষ্ঠার ৪৯ বছরে ছাত্রশিবির আত্মত্যাগ, সংগ্রাম ও জনশক্তির দায়বদ্ধতায় আজকের অবস্থানে এসেছে।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। জাতির সামগ্রিক উন্নয়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠান শেষে নুরুল ইসলাম প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল। এছাড়া কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক কাজী আকিব আব্দুল্লাহ ও ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মো. মনির হোসাইন উপস্থিত ছিলেন।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮