শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

বুদ্ধ পূর্ণিমা: গৌতম বুদ্ধের জীবন, শিক্ষা ও তিন মহান ঘটনার তাৎপর্য

বুদ্ধ পূর্ণিমা: গৌতম বুদ্ধের জীবন, শিক্ষা ও তিন মহান ঘটনার তাৎপর্য

বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ-এর জীবন, শিক্ষা ও দর্শন আজও কোটি মানুষের পথনির্দেশক। তার জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি ঘটনাকে একসঙ্গে স্মরণ করে পালিত হয় বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সংঘটিত এই তিনটি ঐতিহাসিক ঘটনাই মানবজীবনের অর্থ ও মুক্তির পথকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।

জীবন ও ইতিহাস

ঐতিহাসিক তথ্যমতে, খ্রিস্টপূর্ব আনুমানিক ৫৬৩ সালে বর্তমান নেপালের লুম্বিনী-তে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ গৌতম। তিনি কপিলাবস্তুর রাজপরিবারে বেড়ে ওঠেন। পিতা রাজা শুদ্ধোধন চেয়েছিলেন, তার পুত্র একজন মহারাজা হবেন। তবে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি হয় একজন বিশ্বজয়ী রাজা, নয়তো একজন মহাজ্ঞানী হবেন।

রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনের মাঝেও মানবজীবনের দুঃখ-কষ্ট তাকে বিচলিত করে। ২৯ বছর বয়সে স্ত্রী যশোধরা ও পুত্র রাহুলকে রেখে তিনি গৃহত্যাগ করেন, যা ‘মহাভিনিষ্ক্রমণ’ নামে পরিচিত।

দীর্ঘ ছয় বছর তপস্যা ও সাধনার পর ভারতের বিহারের বোধগয়া-য় বোধিবৃক্ষের নিচে ধ্যানের মাধ্যমে তিনি জ্ঞান লাভ করেন। এরপর থেকেই তিনি ‘বুদ্ধ’- অর্থাৎ জাগ্রত পুরুষ, হিসেবে পরিচিতি পান।

জ্ঞান লাভের পর প্রায় ৪৫ বছর তিনি মানবকল্যাণের বার্তা প্রচার করেন। তার প্রথম ধর্মদেশনা দেন বারাণসীর নিকটবর্তী সারনাথে। জীবনের শেষ পর্যায়ে উত্তর প্রদেশের কুশিনগর-এ ৮০ বছর বয়সে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।

তিনটি মহান ঘটনার মিলন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বৈশাখ পূর্ণিমার দিনেই সংঘটিত হয়েছিল গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম: লুম্বিনীতে সিদ্ধার্থ গৌতমের জন্ম
বোধিলাভ: বোধগয়ায় জ্ঞানপ্রাপ্তি, মহাপরিনির্বাণ: কুশিনগরে চূড়ান্ত মুক্তি

এই তিন ঘটনার মিলন বুদ্ধ পূর্ণিমাকে অন্য সব ধর্মীয় উৎসব থেকে আলাদা ও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বুদ্ধের শিক্ষা

গৌতম বুদ্ধের শিক্ষা মানবজীবনের দুঃখ ও তার উত্তরণের পথ নিয়ে। তাঁর মূল দর্শন ‘চতুরার্য সত্য’, যেখানে জীবনের বাস্তবতা ও মুক্তির উপায় তুলে ধরা হয়েছে।

চারটি সত্য হলো, দুঃখ, দুঃখের কারণ (তৃষ্ণা), দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের পথ। এই পথই ‘আর্য অষ্টাঙ্গিক মার্গ’ নামে পরিচিত, যেখানে সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রয়াস, স্মৃতি ও সমাধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বুদ্ধের ‘পঞ্চশীল’ নৈতিক জীবনের ভিত্তি হিসেবে বিবেচিত—প্রাণিহত্যা থেকে বিরত থাকা, চুরি না করা, অসচ্চরিত্র থেকে দূরে থাকা, মিথ্যা না বলা এবং মাদকাসক্তি পরিহার করা।

মানবতার জন্য বার্তা

গৌতম বুদ্ধের শিক্ষা কেবল ধর্মীয় নয়, বরং সার্বজনীন মানবিক মূল্যবোধের প্রতিফলন। অহিংসা, করুণা, সংযম ও প্রজ্ঞার মাধ্যমে ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ দেখায় তাঁর দর্শন।

বুদ্ধ পূর্ণিমা তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবতার জন্য আত্মশুদ্ধি, সহমর্মিতা ও জ্ঞানচর্চার এক বার্ষিক আহ্বান। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ আজও তাঁর দেখানো পথে চলার চেষ্টা করে যাচ্ছে।

আরও

বৃষ্টি পড়লেই বিছানায় শুয়ে থাকতে মন চায় কেন?

ফিচার-লাইফস্টাইল

বৃষ্টি পড়লেই বিছানায় শুয়ে থাকতে মন চায় কেন?

বৃষ্টি মানেই যেন এক অলস, নরম, ঘুমঘুম একটা অনুভব! অনেকেই বলেন, ‘বৃষ্টি পড়লেই যেন ঘুম ঘুম ভাব হয় বেশি’। এমন দিনে কাজ করতে...

২০২৬-০৪-২৯ ১৬:১২

এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

ফিচার-লাইফস্টাইল

এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ হেপাটাইটিস বি-তে আক্রান্তের হার কমেছে ৩২ শতাংশ; আর এই রোগেরই আরেকটি ভাইরাস হেপাটাইটিস...

২০২৬-০৪-২৯ ১৩:৫৯

বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ৯৬ ঘণ্টার সতর্কতা: যেভাবে থাকবেন নিরাপদ

ফিচার-লাইফস্টাইল

বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ৯৬ ঘণ্টার সতর্কতা: যেভাবে থাকবেন নিরাপদ

তীব্র গরমের পর টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে নতুন করে উদ...

২০২৬-০৪-২৮ ২১:৪০

রাতে পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন ঘুম ঘুম ভাব? জেনে নিন কারণগুলো

ফিচার-লাইফস্টাইল

রাতে পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন ঘুম ঘুম ভাব? জেনে নিন কারণগুলো

রাতে ৭–৮ ঘণ্টা ঘুমিয়েও অনেকেরই সকালে উঠে ক্লান্তি, মাথা ঝিমঝিম করা এবং সারাদিন ঘুম ঘুম ভাবের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদে...

২০২৬-০৪-২৮ ২০:৪৮

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

ফিচার-লাইফস্টাইল

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রকৃতির জীবন নিয়ে খেলা। আর প্রতি বছর বিশ্বের নানা দেশে বজ্রপাত শত শত মানুষের প্রাণ কেড়...

২০২৬-০৪-২৮ ১০:২৪

পায়ে জোর না থাকলে আয়ুও কমে: গবেষণা

ফিচার-লাইফস্টাইল

পায়ে জোর না থাকলে আয়ুও কমে: গবেষণা

বার্ধক্যের ছাপ চেহারায় নয়, বরং ধরা পড়ে মানুষের চলনবলনে। সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এস...

২০২৬-০৪-২৭ ২৩:২৭