শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শক্তিশালী মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর অনমনীয় মনোভাবের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। শুক্রবার (১৯ জুন) বিশ্ববাজারে সোনার মূল্যে পতন ঘটায় মূল্যবান এই ধাতু টানা তৃতীয় সপ্তাহের মতো লোকসানের মুখে পড়লো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনে সোনার দাম শূন্য দশমিক নয় শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৬৯ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। এর আগে দিনের শুরুতে এটি গত ১১ জুনের পর সর্বনিম্নে নেমে ৪,১১৯ দশমিক ৭৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সে বা ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে সোনার দাম এক দশমিক চার শতাংশ কমে আউন্স প্রতি ৪,১৮৬ দশমিক ৫০ ডলারে থিতু হয়েছে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মার্কিন ডলারের দাম বাড়তে থাকায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা বেশ ব্যয়বহুল হয়ে উঠছে, যা এর চাহিদা কমিয়ে দিয়েছে। তাছাড়া গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বর্তমান সাড়ে তিন থেকে পৌনে চার শতাংশের ঘরে অপরিবর্তিত রাখলেও, ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জনই ইঙ্গিত দিয়েছেন যে এই বছর সুদের হার আরও বাড়ানো হতে পারে। সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ রাখার এমন আভাস সোনার মতো অ-লভ্যাংশকারী সম্পদের মূল্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং একে মন্দা বাজারের দিকে ঠেলে দিচ্ছে। 

বর্তমানে ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরের মধ্যে ফেডের সুদের হার বাড়ানোর সত্তর শতাংশ সম্ভাবনা দেখছেন।

সোনার বাজারের এই অস্থিরতার পেছনে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতিও বড় ভূমিকা রাখছে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে নির্ধারিত শান্তি আলোচনা বাতিল হয়েছে, কারণ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সেখানে যাওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তবে অন্যদিকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে আজ থেকেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর এসেছে। 

এই সামগ্রিক পরিস্থিতির কারণে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স আগামী ডিসেম্বরের জন্য তাদের সোনার মূল্য পূর্বাভাসের লক্ষ্যমাত্রা ৫,৪০০ ডলার থেকে কমিয়ে প্রতি আউন্স ৪,৯০০ ডলারে নামিয়ে এনেছে। ব্যাংকটি জানিয়েছে, স্বল্পমেয়াদে সোনার দাম আরও কমার ঝুঁকি থাকলেও মধ্যমেয়াদে তা আবার ঘুরে দাঁড়াতে পারে। সোনার পাশাপাশি বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও এই সপ্তাহে পতনের মুখ দেখেছে।

সূত্র: রয়টার্স।

আরও

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

অর্থনীতি

১৬ সদস্যের সহায়ক কমিটি করলো এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্...

২০২৬-০৮-০৬ ০৯:০৬

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

অর্থনীতি

খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের রাস্তায়, অলি-গলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও তাদের ব্যবসার জন্য রেজিস্ট্রেশন নিতে...

২০২৬-০৭-২৯ ০৯:২৪

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।...

২০২৬-০৭-২৮ ২২:১৬

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

অর্থনীতি

১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা

আগামী ১৮ মাসের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখান...

২০২৬-০৭-২৭ ২২:৫৯

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

অর্থনীতি

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএ...

২০২৬-০৭-২৬ ১১:৫৮

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

অর্থনীতি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে গ্রাহকদের...

২০২৬-০৭-২৫ ১৭:০২