শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে  ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু

আগামী ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন ‘এমলিনো ডায়াবিট রান’।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে ৭.৫ কিলোমিটার এই ম্যারাথন, যার নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাস্থ্যসচেতন যেকোন ব্যক্তি (লিংকে গিয়ে) নিবন্ধন করতে পারবেন।

এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ‘একমি’স ডায়াকেয়ার’ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবরেটরিজ লিমিটেড-এর চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা; ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: হাসিবুর রহমান; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা; সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফেরদৌস খান; হেড অব মার্কেটিং ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউদ্দীন; একমি’স ডায়াকেয়ার-এর সিনিয়র ম্যানেজার মো: মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রানার কমিউনিটির অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ডায়নামিক রানার্স ইন্টারবিডি’র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন এ কে এম আহসান উল্লাহ এবং ‘আল্ট্রা ক্যাম্প রানার্স’ এর প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও রেস ডিরেক্টর মো: মাসুম প্রমুখ।

সেসময় একমি’র ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের প্রভাব ও নিয়মিত হাঁটার মাধ্যমে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে লং ডিসটেন্স রানার ও ‘ডক্টরস রান’ এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, “ডায়াবেটিস এমন দীর্ঘমেয়াদি একটি স্বাস্থ্য সমস্যা, যা সঠিক জীবনযাপন ও শারীরিক চর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনিক অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যয়াম ডায়াবেটিস ঝুঁকি অনেক কমিয়ে দেয়। এ ধরনের ম্যারাথন সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হয়ে সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।”

২০০ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারী রানার মেহেদী হাসান নয়ন অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “যেকোন দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের প্রথম শর্ত শরীরকে সচল রাখা। ডায়াবেটিস সচেতনতায় আয়োজিত এই ম্যারাথন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে ও সবাইকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

আরও

উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

করপোরেট

প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পার্সেল পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

দৈনন্দিন জীবনে পার্সেল আদান-প্রদান আরও সহজ করতে নতুন ডেলিভারি সেবা ‘উবার পার্সেল’ চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবা...

২০২৬-০৯-০৮ ১৬:১৮

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

করপোরেট

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’। বাংলাদেশে এল...

২০২৬-০৯-০৮ ১৫:৪৮

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন; সর্বস্তরের মানুষের শোক

করপোরেট

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন; সর্বস্তরের মানুষের শোক

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই। রবিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে নামা...

২০২৬-০৯-০৭ ১৭:১৬

আইসিসিবির ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার

করপোরেট

আইসিসিবির ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’...

২০২৬-০৯-০৫ ১৩:৫২

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

করপোরেট

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছে...

২০২৬-০৯-০৩ ১৫:৩৭

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

করপোরেট

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন...

২০২৬-০৯-০২ ২০:১৩