বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং, সন্ধ্যায় ঐতিহাসিক চুক্তি সই

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং, সন্ধ্যায় ঐতিহাসিক চুক্তি সই

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি।

এই চুক্তির মাধ্যমে বিমান বহর সম্প্রসারণে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রী ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই পরিকল্পনার লক্ষ্য।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা সাড়ে ৭টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এতে অংশ নেবেন।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, বিমান মোট ১৪টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী চাহিদা বাড়ায় বহর আধুনিকায়ন, দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক রুটে কার্যক্রম জোরদার করাই এই ক্রয়ের মূল উদ্দেশ্য।

ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা উন্নত করবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তি সই হচ্ছে, যা বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই চুক্তির মাধ্যমে বোয়িং ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের মধ্যে দীর্ঘদিনের প্রতিযোগিতারও একটি অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

 

আরও

৪৮ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

জাতীয়

৪৮ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

দেশের আটটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্...

২০২৬-০৪-৩০ ১৬:২৯

দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসে রড অপসারণের নির্দেশ বিআরটিএ’র

জাতীয়

দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসে রড অপসারণের নির্দেশ বিআরটিএ’র

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনায় এসি বা...

২০২৬-০৪-৩০ ১৬:২৭

বজ্রপাত থেকে বাঁচতে ২০ নির্দেশনা: জরুরি সতর্কতা দিল ফায়ার সার্ভিস

জাতীয়

বজ্রপাত থেকে বাঁচতে ২০ নির্দেশনা: জরুরি সতর্কতা দিল ফায়ার সার্ভিস

দেশজুড়ে বজ্রপাতের ঝুঁকি বাড়তে থাকায় জনসাধারণকে সতর্ক করতে ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফ...

২০২৬-০৪-৩০ ১২:৫০

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

জাতীয়

রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্র...

২০২৬-০৪-৩০ ১২:০২

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

জাতীয়

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের...

২০২৬-০৪-৩০ ১১:৫০