সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বগুড়ায় চার মন্ত্রীর পদচারণা, এভিয়েশন স্বপ্নে গতি

বগুড়ায় চার মন্ত্রীর পদচারণা, এভিয়েশন স্বপ্নে গতি

বগুড়ায় আবারও একদিনে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে জেলায় প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (৭ মে) গুরুত্বপূর্ণ এই সফরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশপথে বগুড়ায় পৌঁছাবেন।


সফরের মূল আকর্ষণ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরেজমিনে বিমানবন্দর এলাকা পরিদর্শন করে এর অবকাঠামোগত সক্ষমতা, প্রয়োজনীয় উন্নয়ন কাজ এবং দ্রুত চালুর করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে বগুড়াকে একটি সম্ভাবনাময় এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এখানে একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনাও আলোচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে পাইলট প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।


একই দিনে শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। এতে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও পাঠ্যবই আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।


বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাই এবং সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনাই সফরের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে পাঠ্যপুস্তক বিষয়ক কর্মশালা জেলায় শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফর করেন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। সেই ধারাবাহিকতায় আবারও একদিনে একাধিক মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলার অবকাঠামো, শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় নতুন অগ্রগতির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩