জাতীয়
বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বুধবার দুপুরে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।লিখিত বক্তব্যে আবিদুর রহমান সোহেল বলেন,“আমরা একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় অংশ নিয়েছি। কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই পরিবেশ ভীতিকর হয়ে উঠছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে নীরবে কাজ করছেন। একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৫০টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার তালিকা আগাম চাওয়া হলেও তা সরবরাহ করা হয়নি। পরবর্তীতে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দাখিল করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ সরকারি দলের সক্রিয় সমর্থক বা পদধারী বলে অভিযোগ সরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন মোহাম্মদ আলী হাসপাতাল-এর চিকিৎসক ও কর্মচারীরা সরকারি দলের প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বাধ্য করা হয়েছে।জামায়াত প্রার্থীর দাবি, গ্রামাঞ্চলে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের কাছে ৭ দফা দাবি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি সাত দফা দাবি উত্থাপন করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য পক্ষপাতদুষ্ট নির্বাচনী কর্মকর্তাদের অপসারণ, সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণ, পোলিং এজেন্টদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, কেন্দ্রের আশপাশে প্রভাব বিস্তার বন্ধ, অবৈধ অর্থ বিতরণ রোধে নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা, ভোট বর্জন নয়, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা।ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আবিদুর রহমান সোহেল বলেন,“ভোট বর্জনের কোনো ইচ্ছা নেই। আমরা চাই, জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।ভোটের আগে প্রশ্নের মুখে পরিবেশ ভোটের ঠিক আগের দিনে এমন অভিযোগ নির্বাচনী পরিবেশকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তারা কী পদক্ষেপ নেয় এবং কতটা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে পারে, সেটিই নির্ধারণ করবে ভোটের গ্রহণযোগ্যতা।
আরও
জাতীয়
দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে...
২০২৬-০৭-০৪ ১৯:২০
জাতীয়
হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী
হাওর অঞ্চলে আকস্মিক বন্যার ক্ষতি কমাতে আগাম পাকে এমন ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিস...
২০২৬-০৭-০৪ ১৮:১৬
জাতীয়
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট...
২০২৬-০৭-০৩ ২২:৩২
জাতীয়
দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে...
২০২৬-০৭-০৩ ০৯:৫৩
জাতীয়
ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক অফিস আদেশে তাদের বর্তমা...
২০২৬-০৭-০৩ ০৯:২২
জাতীয়
বিদেশিদের জন্য ভিসা নীতি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন
বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল এবং সেবামুখী করতে নতুন ভিসা নীতিমালার খসড়া প্রণয়ন করেছে সরকার। একই...
২০২৬-০৭-০২ ২৩:৫৮