বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধি দলের এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিলেটের একটি হোটেলে আয়োজিত এ সৌজন্য বৈঠকে সিলেটের সামগ্রিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অবদান সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, এ আলোচনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

বৈঠকে সিলেটের সংসদ সদস্য এমএ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বৈঠকে অংশ নেন।

এর আগে মঙ্গলবার সকালে সিলেট সফরে এসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সার্কিট হাউসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে সিলেটের উন্নয়ন, বিনিয়োগ এবং প্রবাসীদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মার্কিন রাষ্ট্রদূত নগরভবন পরিদর্শন করেন এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সিসিক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দপূর্ণ মতবিনিময় করেন।

সিসিক প্রশাসক জানান, মার্কিন রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজাদের ঘড়িঘরসহ চাঁদনীঘাট এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেছেন এবং সিলেটের বিখ্যাত সাত রঙের চাও পান করেছেন। সুরমা নদীর তীরে রাষ্ট্রদূতের ছবি তোলার পাশাপাশি ঐতিহাসিক ঘড়িঘরের পাশে তাকে ঐতিহ্যবাহী মার্কিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। তখন মার্কিন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

আরও

কন্টেইনার হ্যান্ডলিং-সহ সব সূচকে রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

অর্থনীতি

কন্টেইনার হ্যান্ডলিং-সহ সব সূচকে রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরেছে, যার ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা এখন শূন্যে নেমে এসেছে। এতে জাহাজে...

২০২৬-০৭-০১ ১৭:৫৩

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবেন?

অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবেন?

ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ আদায়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতে যে বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছ...

২০২৬-০৭-০১ ১৭:৩৭

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

অর্থনীতি

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নতুন অর্থবছর ২০২৬-২৭ শুরুর সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি দেশের লাখ লাখ সরকারি পেনশনভোগীদের জন্য এসেছে স্বস্তি...

২০২৬-০৭-০১ ১৪:৩৮