সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকায় অবস্থিত সুইস দূতাবাস জানায়, বৈঠকে রাষ্ট্রদূত সুইজারল্যান্ড ও বাংলাদেশ-এর মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপক্ষীয় সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রোহিঙ্গা শরণার্থী সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত জানান, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করতে আগ্রহী এবং এ লক্ষ্যে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে।