শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে

প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। আজ (রোববার, ১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘যেখানে নতুন কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য কোনো দুর্নীতি হবে না। অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না। স্ট্রিম লাইন প্রসেসের মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে কিভাবে আমরা কর্মসংস্থান করবো তার ওপর।’

মাহাদী আমিন বলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে সবাই মিলে কাজ করবো। এখানকার গার্মেন্ট পণ্য বিশ্বের সব দেশে যায়। গার্মেন্ট সেক্টরের ক্ষতি কমাতে আড়াইহাজার কোটি টাকার নীতিগত সহায়তা ইনটেনসেটিভের ব্যবস্থা করা হবে, যাতে ফ্যাক্টরির মালিকরা পুরো সহযোগিতা পান।’

তিনি বলেন, ‘ঈদুল ফিতরের সময় আমরা যেমন আন্তরিকতা একাগ্রতার মাধ্যমে সবাই মিলে কাজ করে সফলতা পেয়েছিলাম তেমনি ঈদুল আযহাতে সফলতা পেতে চাই।’

এসময় তিনি বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি কর্মদক্ষতা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করাই বিএনপির রাজনীতি। আমরা গত ঈদুল ফিতরের সময়েও দেখেছি কিছু ষড়যন্ত্র হয়েছিল। প্রশাসনসহ সবাই ঐক্যবদ্ধ থাকায় সেটা ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ এবারও সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবেনা।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ_৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

আরও

ডেঙ্গু প্রতিরোধে শনিবার বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে শনিবার বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সারা দেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি শুরু করছে সরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) সক...

২০২৬-০৯-১১ ২২:০৪

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ঝুঁকি: টিআইবি

জাতীয়

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ঝুঁকি: টিআইবি

খসড়া সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এ জনগণের মৌলিক মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি...

২০২৬-০৯-১১ ২১:২০

সংসদীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন তারেক রহমান

জাতীয়

সংসদীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন তারেক রহমান

নিজের সংসদীয় আসনের আওতাধীন গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটি...

২০২৬-০৯-১১ ১৭:০৮

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

জাতীয়

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

‎কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

২০২৬-০৯-১১ ১১:১৬

লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

জাতীয়

লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায়...

২০২৬-০৯-১১ ০৯:৫৬