বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ, সহযোগিতার সুযোগ রয়েছে

বাংলাদেশ একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ, সহযোগিতার সুযোগ রয়েছে

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে একটি প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এ সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশে আগমন উপলক্ষ্যে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজের স্পিকার এসব কথা বলেন। আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ ও প্রতিনিধিদল এই সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবাধিকার সংরক্ষণ ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ হওয়ার কারণে আইপিইউ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার আরও বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারের মত নানাবিধ বেআইনি কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এবং বর্তমান সরকারকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বৈশ্বিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো নেতিবাচক প্রভাব পড়ছে। আইপিইউ বিশ্বে সংসদীয় নেতৃত্ব তৈরির মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে এসব সমস্যা সমাধানে কার্যকরী প্রভাব বিস্তার করতে পারে।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। জনগণ তাদের ভাগ্যোন্নয়নে এবং মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে। সংসদ হলো গণতন্ত্রের ভিত্তি এবং সংসদকে মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে নেত্রকোণার বিরিশিরি একাডেমির একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় স্পিকারসহ আমন্ত্রিত অতিথিরা সংগীত সন্ধ্যা উপভোগ করেন এবং পরে আইপিইউ মহাসচিব নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ-সদস্যরা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও

ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা:  ডিসি ফরিদা

জাতীয়

মতবিনিময় সভায় বিভিন্ন নির্দেশনা দেন ঢাকার ডিসি ভূমি অফিসে হয়রানি-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কোনো নাগরিককে হয়রানি, ঘুষ কিংবা দালালের খপ্পরে পড়তে হবে না—এমন পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ের...

২০২৬-০৯-০২ ০৪:০১

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী

জাতীয়

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী

ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বা...

২০২৬-০৯-০২ ০৩:৪৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

জাতীয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে...

২০২৬-০৯-০১ ২৩:১০

হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

জাতীয়

হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

টিকার সংকট ও সরবরাহে গাফিলতির অভিযোগে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া...

২০২৬-০৯-০১ ২২:১৮

সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

জাতীয়

সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব বাৎসরিকভাবে হালনাগাদ ও প্রকাশের শর্তে নতুন প...

২০২৬-০৯-০১ ২২:০১