শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন— শিল্পকলার আয়োজন নিয়ে রুনা লায়লা

আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন— শিল্পকলার আয়োজন নিয়ে রুনা লায়লা

বন্যার্ত মানুষের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একক সংগীত পরিবেশন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

মঞ্চে উঠে রুনা লায়লা বলেন, ‘অনেক বছর পরে হলেও এ ধরনের আয়োজনের জন্য শিল্পকলা একাডেমিকে সাধুবাদ জানাই।’

বন্যার্তদের সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘ভালো লাগছে যে আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন, ভালো কাজে যোগ দিয়েছেন। আমরা সবাই যেন দেশকে ভালোবেসে কাজ করি।’

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান রুনা লায়লা। যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এবং ভাষার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করে প্রথম গান পরিবেশন করেন তিনি।

রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ঘিরে দর্শক-শ্রোতাদের ব্যাপক আগ্রহ দেখা যায়। ৭০০ আসনের জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতার উপস্থিতিতে সব আসন পূর্ণ ছিল। আয়োজকদের ভাষ্য, টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিট না পাওয়ায় অনেক অনুরাগী আক্ষেপও করেন।

মাত্র ১৪ বছর বয়সে পাকিস্তানে পেশাদার সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন রুনা লায়লা। ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও পশতুসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি।

রাত সোয়া ৯টার দিকে ‘দমাদম মাস্ত কালান্দার’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর ‘আওয়ারাপন টু’-এ গাইলেন অরিজিৎ

বিনোদন

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর ‘আওয়ারাপন টু’-এ গাইলেন অরিজিৎ

বলিউড জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তার নতুন কাজ নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল।...

২০২৬-০৭-২১ ০৯:০০

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

বিনোদন

৩ বছরের বিরতিতে যাচ্ছেন নির্মাতা ক্রিস্টোফার নোলান

হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান তার বহুল আলোচিত সিনেমা ‘দ্যা ওডিসি’ বিশ্বজুড়ে করছে বাজিমাৎ। সিনেমা...

২০২৬-০৭-২১ ০৮:৪৫

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

বিনোদন

‘বিয়ে’ করার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে যা বললেন পরীমণি

আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নে সারা বিশ্বের সমর্থকরা। আর সেই উন্মাদনার ঢেউ এসে লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবন...

২০২৬-০৭-১৯ ২৩:০৫

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫