প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কর্মসূচি:
দুপুর ১২টায় সূত্রাপুর কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের কর্মসূচি:
বেলা ১১টায় মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেট উপহার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বেলা ১১টায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করবেন।