শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ২২

আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত ২২

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের স্মরণে রাজধানী মুজাফফারাবাদে জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এএফপি।

স্থানীয় সূত্র ও নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, গত কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে চলমান সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত একটি অধিকারভিত্তিক গোষ্ঠীর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এর আগে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও একটি নাগরিক সমাজ জোটের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

বুধবার (১০ জুন) মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে জানায় সেনাবাহিনীর মিডিয়া উইং। প্রাথমিক বিবৃতিতে নিহতের সংখ্যা উল্লেখ না করা হলেও পরবর্তীতে নিরাপত্তা সূত্রগুলো জানায়, দুর্ঘটনায় ২২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সেনা, একজন মেজর ও দুইজন কর্নেল ছিলেন।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত স্থানের পেছনে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় নিহতদের দাফন সম্পন্ন করা হয়। কফিনগুলো পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং সামরিক সদস্যরা সেগুলো বহন করেন।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত পদে যেতে চাইছেন না কেউই; বিপাকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি এখন একটি বড় সংকটে পড়েছেন। ওয়াশিংটনের সবচেয়ে কঠিন এই কাজ কেউই করতে চাইছেন না। যুদ্ধের এই স্পর্শকাত...

২০২৬-০৮-১৪ ২২:২৮

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে ঢুকতে আন্দোলনে নেপালি তরুণরা

ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যট...

২০২৬-০৮-১৪ ১৪:৩৩

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

আন্তর্জাতিক

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রত...

২০২৬-০৮-১৪ ১০:২৯

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক

নতুন সমীকরণ, এবার শক্তিশালী সামরিক কাঠামো গড়ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এবার একটি অভিন্ন রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তুলতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস...

২০২৬-০৮-১৩ ২১:০৯

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে জানিয়েছেন তুরস্কের প্রেস...

২০২৬-০৮-১৩ ০৯:৫১

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২...

২০২৬-০৮-১৩ ০৯:০১