বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আজ থেকে ঢাকা-চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

আজ থেকে ঢাকা-চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’

নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একযোগে এই সার্ভিস চালু হবে। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস’ সার্ভিসের উদ্বোধন করা হবে। সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।

রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও আজ থেকে বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাসের মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকায় চলাচল করবে।

চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি জানান, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

এরশাদ উল্লাহ বলেন, শুরুতে শুধু রাজধানীতে এই সার্ভিস চালুর পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও এর আওতায় নেওয়া হয়েছে। চট্টগ্রামের জন্য দুটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে এবং আজ থেকেই সেগুলো চলাচল শুরু করবে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও

২০২৮ সালে কারিকুলামে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

জাতীয়

২০২৮ সালে কারিকুলামে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে তিনটি ও পরের বছর আরও একটি পাঠ্যপুস্তক যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী ২০...

২০২৬-০৮-১৮ ২২:২১

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জাতীয়

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

২০২৬-০৮-১৮ ২২:১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১...

২০২৬-০৮-১৮ ২১:১৫

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

জাতীয়

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত...

২০২৬-০৮-১৮ ১৯:৪১

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে আগামী ২০ আগস্ট (বৃহম্পতিব...

২০২৬-০৮-১৮ ১৭:৪৫

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

জাতীয়

আনন্দময় শিশু শিক্ষা নিশ্চিতে সরকারের নতুন পরিকল্পনা

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে 'খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা' বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য...

২০২৬-০৮-১৮ ১৬:০৩