রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (বুধবার, ২৭ মে) ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় সংগঠন ‘মেধা ও মনন মঞ্চ’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। আপনারা দেখেছেন, আমরা এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করেছি।’

আইনমন্ত্রী বলেন, ‘আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এ প্রক্রিয়াকে ন্যায়বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে চেয়েছি এ ধরনের অপরাধীদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে। সরকার এ বিষয়ে নিরলসভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে ১ জুনই রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।’

মো. আসাদুজ্জামান বলেন, ফাঁসির আসামিদের পেপার বুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যেই আমি প্রধান বিচারপতির সাথে কথা বলেছি এবং ফাঁসির আসামিদের বিষয়ে তাদের শাস্তি ও বিচার এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি ঠিক ততটাই পদক্ষেপ নেব। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আছিয়াসহ যতগুলো ফাঁসির আসামি কারাগারে আছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের মামলার নিষ্পত্তি করব।’

মেধা ও মনন মঞ্চ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটাকে আমরা রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখতে চাই না। আমি চাই আপনাদের এই সংগঠনটি, এই মঞ্চটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, এই সোসাইটির ওয়াচডগ হিসেবে থাকুক।

মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এ কে এম মতিনুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর সাহা বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শৈলকুপা থেকে ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।—বাসস

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয়

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজেদের ফসল নিজেদের...

২০২৬-১০-০৩ ১৬:৩৯

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে...

২০২৬-১০-০৩ ১৫:৫৬