বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার পথে জোরালো অবস্থান গ্রহণ করেছে। চুক্তির অস্বাভাবিক উচ্চমূল্য এবং অসম শর্তগুলো সামনে আসায় বর্তমানে আন্তর্জাতিক সালিশি আদালত অথবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী’র প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০১৭ সালে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে করা এই চুক্তি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সমন্বয়ে গঠিত কমিটি চুক্তির প্রতিটি দিক বিশদভাবে বিশ্লেষণ করেছে।

ইকবাল হাসান মাহমুদ জানান, চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্বাভাবিক দেশের ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক বেশি মূল্যে সম্পাদিত হয়েছে। কমিটির পর্যালোচনায় অস্বাভাবিক শর্ত এবং উচ্চমূল্যের কারণে চুক্তিটি বর্তমানে ‘গলার কাঁটা’ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকার এই সংকট সমাধানের জন্য দুটি পথ বিবেচনা করছে। প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, আদানি পাওয়ারের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্ত সংশোধন ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া।

তিনি বলেন, “জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, সরকার সেই কার্যকর পদক্ষেপই গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের এই ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুরু থেকেই চুক্তির স্বচ্ছতা ও উচ্চমূল্য নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

আরও

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর তর্কবিতর্ক

রাজনীতি

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর তর্কবিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সপ্তম দিনে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৪-০২ ১৯:১৯

রুমিন ফারহানা সংসদে বিচার চান, ডেইলি স্টারের খবরের প্রসঙ্গ টেনে অভিযোগ

রাজনীতি

রুমিন ফারহানা সংসদে বিচার চান, ডেইলি স্টারের খবরের প্রসঙ্গ টেনে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সংসদ অধিবেশন চলাকালে সংবাদপত্রে প্রকাশিত একটি খবরের প্রসঙ্গ টেনে স্...

২০২৬-০৪-০২ ১৯:১৫

এপিএস পেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাজনীতি

এপিএস পেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া...

২০২৬-০৩-৩১ ১৭:৩০

বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার

রাজনীতি

বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার

বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতা...

২০২৬-০৩-৩১ ১৬:৩৩

জুলাই আমরা জন্ম দিয়েছি, কাজেই শেখাতে আইসেন না: নুর

রাজনীতি

জুলাই আমরা জন্ম দিয়েছি, কাজেই শেখাতে আইসেন না: নুর

‘জুলাই আমাদের সৃষ্টি, তাই এটি নিয়ে আমাদের শেখাতে আসবেন না’—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও...

২০২৬-০৩-৩০ ২২:৩৫

পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে উদ্বেগ

রাজনীতি

পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে উদ্বেগ

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি তেলের সংকটের বিষয়টি জাতীয় সংসদে উঠে এসেছে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল...

২০২৬-০৩-৩০ ২১:২৯