রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান।

এসময় তিনি নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘যে মায়েরা তাদের সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ডা. রফিক দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয়

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজেদের ফসল নিজেদের...

২০২৬-১০-০৩ ১৬:৩৯

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে...

২০২৬-১০-০৩ ১৫:৫৬