রবিবার, ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২৩ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

২৩ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

দেশের ২৩ জেলায় একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মে) বিকেলে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কালবৈশাখী সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু এলাকায় শুক্রবার রাত ৯টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প...

২০২৬-০৫-৩০ ১১:৪২

ঢাকায় আজও থাকবে গরমের দাপট, কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা

জাতীয়

ঢাকায় আজও থাকবে গরমের দাপট, কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা র...

২০২৬-০৫-৩০ ০৮:৪১

মাতুয়াইল ল্যান্ডফিলে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং দক্ষিণ সিটির

জাতীয়

মাতুয়াইল ল্যান্ডফিলে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং দক্ষিণ সিটির

পবিত্র ঈদুল আজহাতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়...

২০২৬-০৫-৩০ ০৮:২৯

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জাতীয়

বাংলাদেশের শান্তিরক্ষীদের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

জাতিসংঘ আজ বিশ্বব্যাপী দায়িত্ব পালনরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে, যাদের মধ্যে রয়েছেন চার হাজারেরও বে...

২০২৬-০৫-৩০ ০৮:২০

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

জাতীয়

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম...

২০২৬-০৫-৩০ ০০:০১

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

জাতীয়

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পা...

২০২৬-০৫-২৯ ২৩:২৮