শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ

২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ

আজ ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী।

ঘটনার ১৪ বছর পর বিচারিক আদালত এ–সংক্রান্ত মামলার (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন) মামলার রায় দেন। ২০২৪ সালে হাইকোর্ট ওই রায় বাতিল করে দেন।

২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, দেশের ইতিহাসে এটা এক জঘন্য মর্মান্তিক ঘটনা, যেখানে আওয়ামী লীগের নেতা আইভি রহমানসহ বহু মানুষ প্রাণ হারান। যারা মারা গেছেন, তাদের প্রতি ন্যায়বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার, যা এ মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত। যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে রায়ে এসেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।

আরও

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না অলি আহমদ

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও...

২০২৬-০৮-২০ ১৪:৪০

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

জাতীয়

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের স...

২০২৬-০৮-২০ ১৪:৩২

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয়

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিজাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

২০২৬-০৮-২০ ১৪:৩১

সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের নিয়ম জানালেন সিইসি

জাতীয়

সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের নিয়ম জানালেন সিইসি

জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিস...

২০২৬-০৮-২০ ১৪:৩০

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

জাতীয়

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ...

২০২৬-০৮-২০ ১৩:৪০