শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মধ্যে গ্রাহকদের বীমা সুবিধা, চিকিৎসা ব্যয় এবং মৃত্যুজনিত দাবির বিপরীতে পরিশোধ করা অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি হওয়া বীমা দাবির এই পরিমাণ প্রমাণ করে, গ্রাহক ও তাঁদের পরিবারের প্রয়োজনের সময়ে পাশে থাকার বিষয়ে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা বাড়ানো এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।”

মেটলাইফ বাংলাদেশ ধারাবাহিকভাবে দ্রুত ও সময়মতো বীমা দাবি নিষ্পত্তির রেকর্ড ধরে রেখেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে, যা দেশের জীবনবীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার বজায় রাখে, যা জীবনবীমা খাতের অন্যতম সর্বোচ্চ হার।

মেটলাইফের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত সেবা পাচ্ছেন। অনলাইনে বীমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে দাবি করা অর্থ পরিশোধ করা হয়। প্রতিষ্ঠানটির দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি ব্যবস্থা গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

বর্তমানে মেটলাইফ বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিয়ে আসছে।

আরও

দুই বছরে চট্টগ্রাম বন্দরে রেকর্ড নিয়োগ-পদোন্নতি

অর্থনীতি

দুই বছরে চট্টগ্রাম বন্দরে রেকর্ড নিয়োগ-পদোন্নতি

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়...

২০২৬-০৭-১৩ ০৮:৩৮

পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি

অর্থনীতি

পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জকে সামনে রেখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের...

২০২৬-০৭-১২ ২২:৪৭

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না

অর্থনীতি

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রা...

২০২৬-০৭-১২ ২২:২৪

নতুন উদ্যোক্তারা জামানত ছাড়াই পাবেন ১০ লাখ টাকা ঋণ

অর্থনীতি

নতুন উদ্যোক্তারা জামানত ছাড়াই পাবেন ১০ লাখ টাকা ঋণ

তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির...

২০২৬-০৭-১২ ১৮:৩৭

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬