রবিবার, ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

২০২০ সালের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

২০২০ সালের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। ২০২০ সালের পর তেলের মূল্যে এটিকে সবচেয়ে বড় মাসিক দরপতন হিসেবে দেখা হচ্ছে।

এই যুদ্ধবিরতির খবরে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

শুক্রবার (২৯ মে) বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে আসে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ১৭ শতাংশ কমেছে, যা সাম্প্রতিক সময়ের বড় পতনের একটি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৬৪ ডলারে।

সপ্তাহের শুরুতে এর দাম ৯৪ দশমিক ৭০ ডলার পর্যন্ত উঠেছিল।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাজারে এই ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরান যুদ্ধ নিয়ে একটি শান্তিচুক্তির খসড়া মিত্র দেশগুলোর কাছে পাঠানোর পর।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এতে সম্মতি দেননি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, এখনো চূড়ান্ত না হলেও চুক্তি খুব কাছাকাছি রয়েছে।

গত ৯০ দিন ধরে চলা ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। ফলে জ্বালানি বাজারে চাপ তৈরি হয় এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ে।

বর্তমান পরিস্থিতি নিয়ে ডয়চে ব্যাংকের বিশ্লেষক হেনরি অ্যালেন বলেছেন, বাজারে সংঘাত শেষ হওয়ার বিষয়ে আশাবাদ বাড়ছে।

তেলের দাম কমায় বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতা ও মূল্যস্ফীতির ঝুঁকিও কিছুটা কমেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এদিকে তেলের দাম কমার ইতিবাচক প্রভাবে এশিয়ার শেয়ার বাজারগুলো চাঙ্গা হয়ে উঠেছে। শুক্রবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩.৯ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৭ শতাংশ বাড়লেও, মূল ভূখণ্ড চীনের শেয়ার বাজারের পারফরম্যান্স ছিল কিছুটা মন্থর। দেশটির সাংহাই সিএসআই ৩০০ সূচক কমেছে ০.৪৫ শতাংশ।

আরও

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

অর্থনীতি

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আর মাত্র সপ্তাহখানেক পরেই ঈদুল আজহা। ঈদের আগের সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। ত...

২০২৬-০৫-২২ ১১:৪৫

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

অর্থনীতি

বেপজা অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং পণ্য উৎপাদনে বিনিয়োগের চুক্তি

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অ...

২০২৬-০৫-২০ ২১:২৭

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

অর্থনীতি

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তু সেই প্রচলিত সংস্কৃতিকে চ...

২০২৬-০৫-১৮ ২২:২৬

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা ও নেটওয়ার্ক বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

অর্থনীতি

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা ও নেটওয়ার্ক বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

আসন্ন বাজেটে রাজস্ব আদায়ের আওতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,...

২০২৬-০৫-১৮ ১৭:৪৩

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

অর্থনীতি

ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও সুলভ করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিক...

২০২৬-০৫-১৮ ০৮:১৭

বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা

অর্থনীতি

বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা

দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে এক কঠিন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন...

২০২৬-০৫-১৭ ১৩:০৩