সারা দেশ
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) এ.বি.এম. গোলাম রসূল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল শাহপাড়া এলাকার আ. গফুরের ছেলে।
২০২৬-০৭-০১ ২৩:২৮